আজ জাতীয় ক্রীড়া দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রথমবারের মতো ক্রীড়া দিবস পালন করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ উপলক্ষে আজ বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা জিরো পয়েন্ট, সচিবালয়, প্রেসক্লাব, পল্টন হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে শেষ হবে। শোভাযাত্রা শেষে গত এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শুটার শাকিল আহমেদের হাতে অর্থ পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সরকার থেকে প্রতিশ্রুত ফ্ল্যাট এখনো বুঝে পাননি এই তিন খেলোয়াড়। তবে পূর্বঘোষণা অনুযায়ী তাঁদের জন্য বরাদ্দ আবাসিক ফ্ল্যাটের ভাড়ার টাকা কাল তুলে দেওয়া হবে তাঁদের হাতে।