আজ জিতলেই চ্যাম্পিয়ন রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইজাগ গ্র্যান্ডমাস্টার্স দাবায় কালও অপরাজিত রইলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব)। দশম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার দীপায়ন ঘোষের সঙ্গে ড্র করে এককভাবে শীর্ষেই আছেন তিনি। ১০ খেলায় তাঁর ৮ পয়েন্ট। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন সাতজন। জিতলেই ভালো হতো, তবে ড্র করেও চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা খোলা রাখতে পেরেছেন রাজীব। আজ শেষ রাউন্ডে খেলবেন ভারতের আন্তর্জাতিক মাস্টার জি এ স্টানির সঙ্গে। ৭ পয়েন্ট নিয়ে আটজনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান। ৬ পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, মিনহাজউদ্দিন আহমেদ ও দেবরাজ চ্যাটার্জি।