আজ জিতলেই চ্যাম্পিয়ন লিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন নবম রাউন্ডে পুরো পয়েন্ট পেয়েছেন। তাই ৩৫তম জাতীয় মহিলা দাবার শিরোপা লড়াইটা আরেকটু দীর্ঘায়িত হলো। তবে আজ দশম রাউন্ডে শামীমা আক্তার লিজা জিতে গেলে পুরো ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবেন। কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী শারমিন সুলতানা শিরিন আজ জিতলেও তাঁর পয়েন্ট হবে সাড়ে আট। শেষ রাউন্ডের আগেই দেড় পয়েন্ট এগিয়ে থাকা মানে চ্যাম্পিয়নই। কাল নবম রাউন্ডে লিজা ওয়াকওভার পেয়েছেন তানজিনা আক্তারের বিপক্ষে। শিরিন হারিয়েছেন ঝর্ণা বেগমকে।