প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আগেই। তবে আজ শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। নেপালের আর্মি গ্রাউন্ডে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ যুব দল। পরশু গ্রুপের আরেক দল ভারত ৪-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আজ জিতলেই তাই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা নিয়েই নেপাল গেছে বাংলাদেশে ফুটবলাররা। এর আগে গত সাফ ফুটবলে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ মাঠে নামার আগে সেই জয়টা নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে তাদের। গত টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালেই বিদায় হয়েছিল বাংলাদেশের।