আজ জয় চাইছে শেখ রাসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি ক্লাবের সঙ্গে ড্র করেও শ্রীলঙ্কান এয়ারফোর্সের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে শেখ রাসেল ক্রীড়াচক্র। সন্ধ্যা ৭টায় কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে হবে খেলা। এই ম্যাচ জিতলে অন্তত গ্রুপ রানার্সআপ হয়েও এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে ওঠা নিশ্চিত হবে শেখ রাসেলের।
অধিনায়ক বিপ্লব বলেছেন, ‘অনেক দিন পর খেলোয়াড়দের খুব চনমনে মনে হচ্ছে। সবাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছে এবং পরের ম্যাচটিতে শতভাগ উজাড় করে দিতে তারা প্রস্তুত হচ্ছে।’ কোচ দ্রাগান দুকানোভিচ জয় চান ম্যাচে, ‘জেতাটাই আসল। কে প্রতিপক্ষ সেটা ভাবছি না। জিততে হবে আমাদের।’ তথ্যসূত্র: বাফুফে।