আজ টিভিতে যে খেলা দেখতে পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র একটি জয় বাংলাদেশের। আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কি পারবে হারের বৃত্ত থেকে বের হতে? সে প্রশ্নের উত্তর পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিনের বাকি সময়টাতেও ক্রিকেট থাকছে দর্শকের সঙ্গী হয়ে। ভোরেই সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দুপুরে শুরু হবে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
যদি ফুটবল সমর্থক হয়ে থাকেন, সন্ধ্যা ৬টায় রিয়াল মাদ্রিদের ম্যাচ। রাত পৌনে দুটায় থাকছে বার্সেলোনার ম্যাচ। আর স্প্যানিশ লিগের ধীরলয়ের খেলা দেখতে না চাইলে তো ইংলিশ প্রিমিয়ার লিগ আছেই। টিআরপি রেটিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা ম্যাচটি থাকছে আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল।

আজ টেলিভিশনের পর্দায় যে খেলাগুলো উপভোগ করবেন:

নিদাহাস ট্রফি

বাংলাদেশ-শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭-৩০ মি., বিটিভি, চ্যানেল নাইন ও ডিস্পোর্ট

নিউজিল্যান্ড-ইংল্যান্ড ৫ম ওয়ানডে

ভোর ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও সিলেক্ট এইচডি ১

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: ২য় দিন

বেলা ২টা, সনি সিক্স ও সনি সিক্স এইচডি

বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব

ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড

বেলা ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও সিলেক্ট এইচডি ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল

সন্ধ্যা ৬-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও সিলেক্ট এইচডি ১

নিউক্যাসল-সাউদাম্পটন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও সিলেক্ট এইচডি ১

চেলসি-ক্রিস্টাল প্যালেস

রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও সিলেক্ট এইচডি ১

লা লিগা

এইবার-রিয়াল মাদ্রিদ

সন্ধ্যা ৬টা, সনি টেন ১

সেভিয়া-ভ্যালেন্সিয়া

রাত ৯-১৫ মি., সনি টেন ২

মালাগা-বার্সেলোনা

রাত ১-৪৫ মি., সনি টেন ২

বুন্দেসলিগা

বায়ার্ন-হামবুর্গ

রাত ৮-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও সিলেক্ট এইচডি ২

লেভারকুসেন-ম’গ্লাডবাখ

১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও সিলেক্ট এইচডি ২

ফ্রেঞ্চ লিগ ওয়ান

পিএসজি-মেৎজ

রাত ১০টা, সনি ইএসপিএন

গলফ: হিরো ইন্ডিয়ান ওপেন

বেলা ১-৩০ মি., সনি টেন ২ ও টেন গলফ এইচডি

টেনিস: ইন্ডিয়ান ওয়েলস

রাত ১টা, সনি ইএসপিএন