প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশুই প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কাল চট্টগ্রামে নিউজিল্যান্ডের ইনিংসটা পাঁচ ওভার পেরোতেই পুরোপুরি নিশ্চিত হলো ৪ এপ্রিল ভারত-দক্ষিণ আফ্রিকাই খেলছে সেমিফাইনাল। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হলেই শুধু সুপার টেনের এক নম্বর গ্রুপ থেকে সবার আগে শেষ চার নিশ্চিত করা প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন হতো। হয়নি সেটা, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ৩ এপ্রিল প্রথম সেমিফাইনালে লঙ্কানরা আজকের ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।