আজ ড্র চাই জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপার সুবাস পাচ্ছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দ্বাদশ রাউন্ড শেষে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জিয়া শেষ ম্যাচে ড্র করলেই এক বছর পর ফিরে পাবেন চ্যাম্পিয়নের মুকুট। আজ শেষ রাউন্ডে তাঁর খেলা গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে।
তবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদেরও। সে ক্ষেত্রে ১২ খেলায় সাড়ে ৯ পয়েন্ট পাওয়া নিয়াজকে আজ মিনহাজউদ্দিন সাগরের সঙ্গে জিততেই হবে, আর হারতে হবে জিয়াকে। তাহলে দুজনেরই পয়েন্ট হবে সাড়ে ১০। এরপর চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তির জন্য হবে প্লে-অফ।
কাল দ্বাদশ রাউন্ডে জিয়া উতেন রাখাইনকে ও নিয়াজ দেবরাজ চ্যাটার্জিকে হারিয়েছেন। রাজীব ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবের সঙ্গে। আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন রেজাউল হককে, শেখ নাসির সোহেল চৌধুরীকে হারিয়েছেন। মাসুম হোসেন ড্র করেছেন গোলাম মোস্তফার সঙ্গে।
৯ পয়েন্ট নিয়ে রাজীব তৃতীয়, সাড়ে ৮ পয়েন্ট নিয়ে আবদুল্লাহ আল রাকিব রয়েছেন চতুর্থ স্থানে।