আজ ত্রিশে পা দিলেন ধোনি
ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ ৩০তম জন্মদিন। ১৯৮১ সালের এ দিনে তিনি ভারতের বিহারের রানচিতে জন্ম নেন।তরুণ বয়সে ফুটবল দলের গোলরক্ষক হওয়ার স্বপ্ন ছিল ধোনির। কিন্তু ভাগ্য তাঁকে টেনে নিয়ে এসেছে ক্রিকেটে। তবে সেখানেও রক্ষকের ভূমিকাতেই আছেন তিনি। ভারতের উইকেট কিপিংয়ের গুরুদায়িত্বটা তিনি ভালোভাবেই পালন করেন। ২০০৪ সালের ২৩ ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখেন ধোনি। এক দিনের ক্রিকেটে উদ্বোধনী সেই ম্যাচটা তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। আর ২০০৫ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ধোনিকে। আক্রমণাত্মক ব্যাটিং করে অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়ে ওঠেন। ২৮ বছর পর তাঁর নেতৃত্বেই ভারত জয় করে বিশ্বকাপ শিরোপা। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও তিনি সমানভাবে সফল। আইপিএলে চারটি আসরের মধ্যে দুবারই চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল চেন্নাই সুপার কিং। সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে অনেক অর্জন জমা হয়েছে ধোনির ভান্ডারে। ওয়েবসাইট।