আজ থেকে আবার ঢাকায় বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা পর্বের শেষ দিন থেকেই বিপিএলে ঢল নামতে শুরু করে দর্শকের। চট্টগ্রামে গিয়ে তো সেই ঢল গ্যালারি উপচে পড়ল! ঢাকার দর্শকশূন্য বিপিএল খুলনা-চট্টগ্রাম হয়ে আজ আবার ঢাকায় ফিরছে তাই নতুন আশা নিয়ে। বিপিএল হয়তো এবার ঢাকায়ও দর্শক দেখবে।দর্শকদের মাঠে আসার সুবিধার কথা চিন্তা করে আজ থেকে বিপিএলের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে দেড় ঘণ্টা করে। প্রথম ম্যাচ শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বিপিএল সদস্যসচিব ইসমাইল হায়দার কাল জানালেন, ‘দর্শকদের যেন মাঠে আসতে সুবিধা হয়, সে জন্যই খেলা শুরুর সময় একটু পেছানো হয়েছে। অফিস-ফেরত মানুষেরা এখন কাজ শেষ করে মাঠে আসতে পারবেন।’রংপুর রাইডার্স ছাড়া অন্য ছয় দলই সাতটা করে ম্যাচ খেলে ফেলেছে এর মধ্যে। আজ দুরন্ত রাজশাহীর বিপক্ষে রংপুরও খেলবে তাদের সপ্তম ম্যাচ। তবে অর্ধেকের বেশি ম্যাচ হয়ে গেলেও শেষ চারে কারা যাচ্ছে, সেটা স্পষ্ট হয়ে ওঠেনি এখনো। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিলেট রয়্যালস। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস দ্বিতীয় স্থানে। ৬ পয়েন্ট করে পেয়েছে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স, দুরন্ত রাজশাহী তিন দলই। বরিশাল বার্নার্স ও খুলনা রয়েল বেঙ্গলস আছে সবার নিচে—দুই দলেরই পয়েন্ট ৪। কিন্তু পরিস্থিতিটা এমন যে এই দুটি দলেরও শেষ চারে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঢাকায় বিপিএল-নাটকের চূড়ান্ত অঙ্কটা তাই ভালোই জমার কথা।পয়েন্ট তালিকা ম্যাচ জয় হার পয়েন্ট রানরেটসিলেট রয়্যালস ৭ ৬ ১ ১২ ০.৫২৩ঢাকা গ্ল্যাডিয়েটরস ৭ ৫ ২ ১০ ০.৬১০চিটাগং কিংস ৭ ৩ ৪ ৬ ০.৪৯০রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ৬ -০.০৪২দুরন্ত রাজশাহী ৭ ৩ ৪ ৬ -০.৬৭৩বরিশাল বার্নার্স ৭ ২ ৫ ৪ -০.৩৩৪খুলনা রয়েল বেঙ্গলস ৭ ২ ৫ ৪ -০.৫৬৬বিপিএলের বাকি ফিকশ্চার৪ ফেব্রুয়ারি রাজশাহী-রংপুর বেলা ৩-৩০ মি. বরিশাল-খুলনা সন্ধ্যা ৭-৩০ মি.৫ ফেব্রুয়ারি রাজশাহী-সিলেট বেলা ৩-৩০ মি. ঢাকা-রংপুর সন্ধ্যা ৭-৩০ মি.৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম-খুলনা বেলা ৩-৩০ মি. সিলেট-রংপুর সন্ধ্যা ৭-৩০ মি.৮ ফেব্রুয়ারি খুলনা-রাজশাহী বেলা ৩-৩০ মি. চট্টগ্রাম-সিলেট সন্ধ্যা ৭-৩০ মি.৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম-রংপুর বেলা ৩-৩০ মি. ঢাকা-বরিশাল সন্ধ্যা ৭-৩০ মি.১১ ফেব্রুয়ারি ঢাকা-খুলনা বেলা ৩-৩০ মি. রাজশাহী-রংপুর সন্ধ্যা ৭-৩০ মি.১২ ফেব্রুয়ারি খুলনা-সিলেট বেলা ৩-৩০ মি. ঢাকা-বরিশাল সন্ধ্যা ৭-৩০ মি.১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম-রাজশাহী বেলা ৩-৩০ মি. বরিশাল-সিলেট সন্ধ্যা ৭-৩০ মি.১৪ ফেব্রুয়ারি বরিশাল-রংপুর বেলা ৩-৩০ মি. ঢাকা-চট্টগ্রাম সন্ধ্যা ৭-৩০ মি.১৫ ফেব্রুয়ারি প্লে-অফ ১ম-২য়১৬ ফেব্রুয়ারি ১ম সেমিফাইনাল ৩য়-৪র্থ১৭ ফেব্রুয়ারি ২য় সেমিফাইনাল প্লে-অফে পরাজিত—১ম সেমিফাইনালে জয়ী দল ১৯ ফেব্রুয়ারি ফাইনাল * প্লে-অফ, সেমিফাইনাল ও ফাইনাল শুরুর সময় পরে জানানো হবে।