আজ থেকে আবার প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগটা যে মাঝপথে থমকে ছিল, এটা অনেকের হয়তো মনেই নেই। বিপিএল ও এশিয়া কাপের বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে আজ বিকেএসপি ২ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএস (প্রাইম ব্যাংক সিসি) মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী ট্যাংকের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। ২০ পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্বে শীর্ষে ছিল ডিওএইচএস, ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিক্টোরিয়া।