আজ থেকে আবার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারিকে ঘিরে গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে আগেই। এক দফা শুনানিও হয়ে গেছে। তবে গত ২৪ নভেম্বর এক দিন চলেই মুলতবি হয়ে যায় ট্রাইব্যুনাল। দীর্ঘ বিরতি শেষে আজ আবার শুরু হচ্ছে শুনানি। এবার ট্রাইব্যুনালের কার্যক্রম চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগেরবার শুধু অভিযুক্তদের আইনজীবীরা শুনানিতে অংশ নিয়েছিলেন। এবার আইনজীবীসহ অভিযুক্তরাও
সশরীরে উপস্থিত থাকবেন ট্রাইব্যুনালে।
মোহাম্মদ আশরাফুলসহ বাংলাদেশি অভিযুক্তরা তো বটেই, অভিযুক্ত বিদেশিরাও উপস্থিত থাকবেন শুনানিতে। ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স এরই মধ্যে ঢাকায় এসেছেন বলে জানা গেছে। চলে এসেছেন স্টিভেন্স ও আশরাফুলের ব্রিটিশ আইনজীবী ইয়াসিন প্যাটেলও। আসবেন শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লোকুয়ারচ্চিও।