আজ থেকে চট্টগ্রামে আন্তর্জাতিক গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে চট্টগ্রাম ভাটিয়ারি গলফ ক্লাবে শুরু হচ্ছে কটন গ্রুপ ২৫তম আন্তর্জাতিক অ্যামেচার গলফ টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের ১৫ জন মহিলাসহ ১৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।এখানেও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ মেজর (অব.) আনিস বলেন, ‘আমরা অ্যামেচার গলফে গত পাঁচবারের চ্যাম্পিয়ন। সুতরাং এবারও ভালো করব আশা করি।’ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এসএ গেমসের আলোকিত মুখ জামাল হোসেন মোল্লা, সাখাওয়াতরা চট্টগ্রাম এসে পৌঁছেছেন। আজ থেকে খেলা শুরু হলেও গতকাল আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের জিওসি ও গলফ ক্লাবের সিনিয়র সহসভাপতি মেজর জেনারেল আসহাব উদ্দিন। এর আগে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের মিডিয়া কমিটির পরিচালক মেজর এমদাদুল ইসলাম (অব.) টুর্নামেন্টের প্রয়োজনীয়তার কথা বলেন। বাংলাদেশ গলফ ফেডারেশনের সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান বলেন, ২৪ বার এই টুর্নামেন্ট ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এবার প্রথমবারের মতো চট্টগ্রাম ভাটিয়ারি গলফ ক্লাবে এটা হচ্ছে।