আজ থেকে জেলায় জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে প্রতিভা অন্বেষণে নির্বাচিত ১২ জন খুদে ফুটবলারকে বিশ্বখ্যাত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রশিক্ষণ শিবিরে পাঠাবে বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল। এটিকে বলা হচ্ছে এয়ারটেল রাইজিং স্টার কর্মসূচি। তিন মাসব্যাপী কর্মসূচিতে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই শুরু হয়েছিল আগেই। আজ থেকে শুরু হচ্ছে জেলাভিত্তিক বাছাই পর্ব। শুরু হবে সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙা ও কুষ্টিয়া জেলা থেকে। আগামী ১২ আগস্ট শেষ হবে গাজীপুর, লক্ষ্মীপুর, গাইবান্ধা ও গোপালগঞ্জ জেলায়। জেলা পর্যায় থেকে ২০ জন খেলোয়াড় বাছাই করা হবে জেলা দলের জন্য। জেলা দলগুলো নকআউট ভিত্তিতে পরস্পরের সঙ্গে খেলবে। সেখানে যে দলই জয়ী হোক না কেন, সব দলের সেরা ২৫ খেলোয়াড় নিয়ে গড়া হবে বিভাগীয় দল। চূড়ান্ত পর্বে খেলবে সাতটি বিভাগের আটটি দল। ঢাকা বিভাগে থাকবে দুটি দল। এই দলগুলো নকআউট ভিত্তিতে একে অন্যের সঙ্গে খেলবে। এই চূড়ান্ত পর্ব থেকেই ম্যানইউয়ের কোচ বাছাই করবেন সেরা ১২ জন ফুটবলার। তাদের পরে নিয়ে যাওয়া হবে ওল্ড ট্রাফোর্ডের ম্যানইউয়ের প্রশিক্ষণ কেন্দ্রে। এই প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে প্রায় ৫০ হাজার খেলোয়াড় নিবন্ধন করেছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২২ হাজার, চট্টগ্রাম বিভাগ থেকে আট হাজার, খুলনা ও সিলেট বিভাগ থেকে পাঁচ হাজার করে, রাজশাহী বিভাগ থেকে চার হাজার, বরিশাল বিভাগ থেকে তিন হাজার এবং রংপুর বিভাগ থেকে দুই হাজার জন খুদে ফুটবলার।