আজ থেকে টিকিট
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিট আজ থেকে পাওয়া যাবে ঢাকা ও এর আশপাশের গ্রামীণফোন সেন্টারে। চাইলে মোবিক্যাশ টিকিটিং পদ্ধতিতে ঘরে বসেই টিকিট কেনা যাবে। মোবিক্যাশ টিকিটিং পদ্ধতিটা হলো—যেকোনো জিপি মোবাইলের মেসেজ অপশন থেকে TKET টাইপ করে পাঠাতে হবে ১২০০ নম্বরে। ফিরতি মেসেজে পিন নম্বর ও করণীয় জানিয়ে দেওয়া হবে।গ্রামীণফোনের ধানমন্ডি, ফার্মগেট, গুলশান, মিরপুর-১, মিরপুর-১০, মতিঝিল, মগবাজার, উত্তরা, পল্টন, রাইফেলস স্কয়ার, শ্যামলী, পুরান ঢাকার জনসন রোড, বসুন্ধরা সিটি ও শেওড়াপাড়ার সেন্টারে টিকিট পাওয়া যাবে।টিকিটের দাম পূর্ব গ্যালারি ৫০ টাকা, দক্ষিণ গ্যালারি ১০০ টাকা, ক্লাব হাউস উত্তর ও দক্ষিণ ৩০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারি (উত্তর ও দক্ষিণ) ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের দাম এক হাজার টাকা। এই সিরিজ দিয়েই নতুন নামকরণ হলো মিরপুর স্টেডিয়ামে দুই ক্লাব হাউসের। উত্তর ক্লাব হাউস শহীদ ক্রিকেটার মোস্তাকের নামে এবং দক্ষিণ ক্লাব হাউস আরেক শহীদ ক্রিকেটার জুয়েলের নামে করা হয়েছে।