আজ থেকে বিশ্বকাপ রোড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাস দুয়েক পরেই বিশ্বকাপ ক্রিকেট। ঢাকা তার পরও এখনো বিশ্বকাপ-নগর হয়ে ওঠেনি। তবে আজ বিশ্বকাপের আগমনী বার্তা কিছুটা হলেও শুনবে ঢাকাবাসী। ২০১১ বিশ্বকাপ সামনে রেখে আজ উদ্বোধন হচ্ছে রোড শো ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই রোড শো চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।বিকেল ৪টায় পল্টন ময়দানে রোড শো উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড লালন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর। এর আগে বিকেল ৩টায় রোড শো উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের গেট থেকে শুরু হবে বিশেষ শোভাযাত্রা। শোভাযাত্রা শেষ হবে পল্টন ময়দানে।এদিকে দেশের সব জেলায় একযোগে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি (এলওসি) সূত্রে জানা গেছে, টিকিট বিক্রি হবে সিটি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে। আজ এলওসির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।