আজ থেকে মহিলা দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা ফেডারেশন কার্যালয়ে আজ শুরু হচ্ছে আরলিন ডেভেলপার ৩২তম জাতীয় মহিলা দাবা। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিচ্ছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, বর্তমান চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা, রানারআপ শারমিন সুলতানা শিরিন ও নাজরানা খান ইভা।বাছাইপর্ব পেরিয়ে অংশ নিচ্ছেন জাহানারা হক, জাকিয়া সুলতানা, দিলারা জাহান, তানজিনা আক্তার, আরিফা খাতুন, মাহমুদা হক, রুখসানা তিতলী। অসুস্থতার কারণে খেলছেন না সাবেক চ্যাম্পিয়ন তনিমা পারভীন। তাঁর জায়গায় খেলবেন মাসুদা বেগম। প্রতিযোগিতার সেরা পাঁচ দাবাড়ুকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। ১২ দিনব্যাপী প্রতিযোগিতার পৃষ্ঠপোষক আরলিন ডেভেলপার লিমিটেড। কাল সংবাদ সম্মেলনে এসব জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন।