আজ থেকে সুপার লিগ
সুপার লিগের শেষ জায়গাটির মীমাংসা হলো গত পরশু। এক দিন বিরতি দিয়ে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। সুপার লিগের প্রথম দিনে মাঠে নামছে ছয় দলই। প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা গাজী ট্যাংক ক্রিকেটার্স মিরপুরে খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। ফতুল্লায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপিতে মোহামমেডান স্পোর্টিং ক্লাবের লড়াই শেখ জামাল ধামন্ডি ক্লাবের সঙ্গে।
সুপার লিগের শুরুতে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে শিরোপার লড়াইটা এবার জমজমাটাই হওয়ার কথা। পরিষ্কার এগিয়ে নেই কেউই, ছয় দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কেবল ৩! পয়েন্ট টেবিল গাজী ট্যাংককে শীর্ষে দেখালেও তাদের সমান ১৪ পয়েন্ট আসলে আরও দুই দলের—প্রাইম দোলেশ্বর ও মোহামেডান। রানরেটে দোলেশ্বর দুইয়ে, তিনে মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে চারে প্রাইম ব্যাংক। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পাঁচে নাটকীয়ভাবে ফিরতি ম্যাচ খেলার