আজ দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রুবেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবির চিকিৎসকেরা মোটামুটি নিশ্চিত অস্ত্রোপচার লাগবেই। তার পরও শেষ কথাটা বলবেন কেপটাউনের বিশেষজ্ঞ চিকিৎসক। কাঁধের চোট নিয়ে তাঁর শরণাপন্ন হতে আজই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হচ্ছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।গত ডিসেম্বরে পাকিস্তান সিরিজ খেলার সময় রুবেল প্রথম চোট পান ডান কাঁধে। বিপিএলে একটি মাত্র ম্যাচ খেলে আবারও চোট পান একই জায়গায়। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, এত দিন পুনর্বাসন-প্রক্রিয়ার পাশাপাশি অস্ত্রোপচার ছাড়াই রুবেলকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়েছে। তাতে আশা-জাগানিয়া উন্নতি না হওয়াতেই দক্ষিণ আফ্রিকায় যেতে হচ্ছে তাঁকে।আগামীকাল কেপটাউনের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা রুবেলের। চোট দেখে তিনিই সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার লাগবে কি না। লাগলে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রুবেলকে।