আজ দলে নেই সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ম্যাচের পর সপ্তাহ খানেক বিরতি। বিগ ব্যাশে আজ আবার মাঠে নামছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। পার্থে তাদের প্রতিপক্ষ স্থানীয় দল পার্থ স্কর্চার্স। তবে দলের সঙ্গে পার্থে গেলেও আজ মাঠে নামা হচ্ছে না সাকিব আল হাসানের। যাঁর চোটের কারণে তাঁকে উড়িয়ে নিয়ে গিয়েছিল স্ট্রাইকার্স, সেই ইয়োহান বোথা ফিট হয়ে ফিরেছেন। বিশ্বের সবচেয়ে গতিময় উইকেটগুলোর একটিতে খেলার অভিজ্ঞতা তাই হচ্ছে না সাকিবের।
বোথা ফিট হয়ে ওঠায় সাকিবের বিগ ব্যাশ অভিযান দুই ম্যাচেই শেষ ধরে নেওয়া যায়। প্রথম ম্যাচে ৩০ বলে ৪৬ করেছিলেন সাকিব, উইকেট ছিল দুটি। পরের ম্যাচে ২ রান করেছেন, উইকেট পাননি। ওয়েবসাইট।