আজ দিল্লি যাচ্ছে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভারতের ভিসা পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। সাফ ফুটবল খেলতে আজ সকালে দিল্লি যাচ্ছে ৩১ সদস্যের দল। কাল সারা দিন অপেক্ষার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কোচ নিকোলা ইলিয়েভস্কিসহ পাঁচজনের ভিসা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।ভিসা জটিলতায় কলকাতায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হলো না বাংলাদেশের। তবে এসব বাদ দিয়ে মূল প্রতিযোগিতাতেই মনোযোগী ইলিয়েভস্কি, ‘প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে বেশি দূর না ভেবে একেকটি ম্যাচ নিয়েই ভাবব। প্রতিটি দলই ওখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। আমরাও তাই।’ আগামী ২ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ অভিযান। ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে, ৬ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ।