আজ ধোনির বিয়ে
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ বিয়ে। কনের নাম সাক্ষী সিং রাওয়াত। আজ রোববার রাতেই এই যুগল নতুন জীবন শুরু করবেন দেরাদুন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এক খামারবাড়িতে। খবর পিটিআইয়ের।ধোনি ও সাক্ষীর বাগদান গতকাল শনিবার রাতেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আজ রাতে কেবল বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সারবে দুই পরিবার।মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী হোটেল ব্যবস্থাপনার ছাত্রী। ২৩ বছর বয়সী সাক্ষীর সঙ্গে ধোনির অনেক আগে থেকেই পরিচয় ছিল বলে জানা গেছে। আজ রাতের বিয়ের অনুষ্ঠানে ধোনি ও সাক্ষীর খুব কাছের কয়েকজন বন্ধুবান্ধব ও পরিবারের সদস্য ছাড়া আর কাউকে নিমন্ত্রণ করা হয়নি। ক্রিকেট দলে ধোনির টিমমেটদের মধ্যে হরভজন সিং ও আশীষ নেহরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহরের বিশেষ অতিথি হিসেবে এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।