আজ নাদাল-ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদাল-ফেদেরার
নাদাল-ফেদেরার

নাদাল ফেদেরার
১ র্যাঙ্কিং ৬
৩ জুন ১৯৮৬ জন্ম ৮ আগস্ট ১৯৮১
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি
৮৫ কেজি ওজন ৮৫ কেজি
বাঁহাতি খেলার ধরন ডানহাতি
২০০১ পেশাদার ১৯৯৮
৬০ শিরোপা ৭৭
১৩ গ্র্যান্ড স্লাম শিরোপা ১৭
প্রায় সাড়ে ছয় কোটি ক্যারিয়ার প্রাইজমানি ($) প্রায় আট কোটি
১ (২০০৯) অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ৪ (২০০৪, ০৬, ০৭ ও ১০)
 এর আগে ৩২ বারের দ্বৈরথে নাদাল জিতেছেন ২২ বার।
 প্রথম মুখোমুখি ২০০৪ মায়ামি মাস্টার্সে। ৩৪ র্যাঙ্কিংধারী ১৭ বছরের নাদাল হারিয়েছিলেন এক নম্বর ফেদেরারকে।
 এক বছরে সবচেয়ে বেশি, ৬ বার খেলেছেন ২০০৬ সালে।
 অস্ট্রেলিয়ান ওপেনে এটি দুজনের তৃতীয় সাক্ষাৎ। আগের দুবারই জিতেছেন নাদাল।
 ক্লে ও হার্ড কোর্টে নাদাল এগিয়ে (১৩-২ ও ৮-৬)। তবে ঘাসের কোর্টে এগিয়ে ফেদেরার (২-১)।
 ২০০৩ উইম্বলডন থেকে ২০১১ ফ্রেঞ্চ ওপেন—এই সময়ে ৩২টি গ্র্যান্ড স্লাম শিরোপার ২৬টিই ভাগাভাগি করেছেন নাদাল-ফেদেরার।
 টানা ১১টি গ্র্যান্ড স্লামে শিরোপা জিতেছেন হয় নাদাল না হয় ফেদেরার (ফ্রেঞ্চ ওপেন ২০০৫ থেকে ইউএস ওপেন ২০০৭)।
 ২০০৯ ইউএস ওপেনের আগ পর্যন্ত গ্র্যান্ড স্লামের ফাইনালে দুজন শুধু একে অন্যের কাছেই হেরেছেন!
২০ গ্র্যান্ড স্লাম এবং এটিপি মিলিয়ে দুজনের ফাইনালের সংখ্যা।
১১ গ্র্যান্ড স্লামে এটি হবে দুজনের ১১তম সাক্ষাৎ। আগের ১০ সাক্ষাতে নাদাল-ফেদেরারের জয় ৮-২।
৯ বছর আগে প্রথম কোর্টে মুখোমুখি
০ ইউএস ওপেনে কখনো সাক্ষাৎ হয়নি দুজনের।