আজ নেপাল যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের সাফাল পোখারা কাপে খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। যদিও এর পোশাকি নাম বাফুফে জুনিয়র একাদশ। টুর্নামেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ইয়েতি হিমালয়ান শেরপা ক্লাব। ১২ দলের টুর্নামেন্টে স্থানীয় ক্লাব খেলছে ৯টি। বাকি তিনটি দল ভারত, ভুটান ও বাংলাদেশ। ফাইনাল ১০ নভেম্বর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে সাড়ে তিন লাখ রুপি। গত বছর এই টুর্নামেন্টে জিতেছিল বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।এবার বাংলাদেশ দল যাচ্ছে হঠাৎ পাওয়া আমন্ত্রণে। তবে দল গড়তে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন কোচ সাইফুল বারী। সব খেলোয়াড় হাতে পেয়েছেন গত পরশু। একসঙ্গে অনুশীলন সেভাবে করা যায়নি। তার চেয়ে বড় কথা, দলের সামর্থ্য সম্পর্কেই কোচ পুরো ধারণা পাননি।