আজ পর্দা নামছে এশিয়ান গেমসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশাল নিভে যাচ্ছে আজ। শেষ হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া-উৎসব। আয়োজক হিসেবে যেমন, তেমনই সাফল্যের বিচারেও চীনের জন্য স্মরণীয় এই গেমস। আজ শেষ দিনে আরও ৫টি সোনার নিষ্পত্তি হবে, কিন্তু এরই মধ্যে একটি রেকর্ড গড়ে ফেলেছে চীন—এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড। বাংলাদেশের জন্যও স্মরণীয় হয়ে থাকবে গুয়াংজু-২০১০। ক্রিকেটের হাত ধরে এশিয়ান গেমসে প্রথম সোনা যে এল এখানেই।