আজ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জুন হওয়ার কথা থাকলেও হরতালের কারণে পেছানো হয়েছিল ম্যাচটা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের সেই ফাইনালটি হবে আজ, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ৫০ ওভারের ফাইনালে খেলবে চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউট ও পটুয়াখালীর ডনোভান সেকেন্ডারি স্কুল।স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন-রানার্সআপ দল ট্রফির সঙ্গে বিসিবির পক্ষ থেকে উপহারস্বরূপ পাবে এক সেট করে ক্রিকেট সরঞ্জাম। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা বোলার, সেরা ব্যাটসম্যানের জন্যও ট্রফির সঙ্গে উপহার থাকবে।