আজ ফিরছেন ক্যাপেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ স্ত্রীর পাশে থাকতে পর্তুগালে নিজের বাড়িতে গেছেন গত মাসের দ্বিতীয় সপ্তাহে। সেখান থেকেই মোহামেডান কোচ রুই ক্যাপেলা জানান, ১০ জুন ক্যানসার আক্রান্ত স্ত্রীর অস্ত্রোপচার শেষে ঢাকা ফিরবেন। সেই অস্ত্রোপচার একটু আগেই মানে ১ জুন হয়ে গেছে। ক্যাপেলাও ঢাকার বিমানে চড়ে বসেছেন। আজ সকালেই পর্তুগিজ কোচের ঢাকায় নামার কথা। মোহামেডান ক্লাব সূত্র জানিয়েছে এ তথ্য।