আজ ফিরছেন থর্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতারপুলে ঝড় তুলতে ফিরছেন ইয়ান থর্প। আজই সিঙ্গাপুরে ফিনা বিশ্বকাপ সাঁতারেই পুনরাভিষেক হচ্ছে থর্পেডোর। প্রতিযোগিতামূলক সাঁতার থেকে অবসর নেওয়ার ঠিক পাঁচ বছর পর ফিরছেন সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন। আগামী লন্ডন অলিম্পিককেই পাখির চোখ করেছেন থর্প। অস্ট্রেলিয়ার অলিম্পিক দলে স্থান করে নেওয়াটাই এখন তাঁর ধ্যানজ্ঞান। কাজটা কঠিন মানছেন থর্প নিজেও, ‘আমি পাঁচ বছর সাঁতরাইনি। তাই ফেরাটা কঠিনই হবে। আগামী বছরের দিকেই আমার লক্ষ্য।’ ওয়েবসাইট।