আজ ফিরছেন মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক্তার ডেভিড ইয়াং কাল সুখবরই দিয়েছেন মাশরাফি বিন মুর্তজাকে। এত দিন ক্র্যাচ লাগলেও মাশরাফি এখন হাঁটতে পারবেন ক্র্যাচ ছাড়াই। অস্ত্রোপচারের পর তাঁর হাঁটুর উন্নতিও হচ্ছে খুব দ্রুত। কাল মাশরাফিকে ফোন করে জানা গেল, হাঁটুতে আর ফোলা নেই, ব্যথাও নেই। দেশেও রওনা হচ্ছেন আজ।যথারীতি পুনর্বাসন প্রক্রিয়ার একটা বিস্তারিত সূচি তৈরি করে দিয়েছেন ডা. ইয়াং। সবকিছু ঠিকঠাক চললে নভেম্বরের মধ্যে মাশরাফি মাঠে ফিরতে পারবেন। অস্ত্রোপচারের পর অনেক ঝড় সহ্য করা হাঁটুটাও নাকি এখন ‘রক সলিড’, বড় কোনো দুর্ঘটনার শিকার না হলে ৫-৬ বছর খেলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মাশরাফির ডান হাঁটুতে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার হয়েছে ১১ তারিখ।