আজ ফিরছেন সাকিব-তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওভার শেষে দলের রান ১ উইকেটে ১২। কিন্তু যে তিনজন ব্যাটিং করেছেন, সবার নামের পাশেই ‘শূন্য’ রান, বোলারও পেলেন উইকেট-মেডেন! ওই ১২ রান এসেছে তিনটি বাউন্ডারিতে, দুটি লেগবাই আর একটি বাই। তবে এর মাঝেই আবার শূন্য রানে আউট হয়ে যান তামিম ইকবাল।এবারের কাউন্টি মৌসুমের শেষ ম্যাচটায় ভালো করতে পারেননি সাকিব আল হাসানও। ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট, মৌসুমে তাঁর সবচেয়ে খরুচে বোলিং। ব্যাট হাতে পুরো টুর্নামেন্টে ব্যর্থতার পর শেষ ইনিংসে কিছু একটা করার চেষ্টা করেছিলেন। কিন্তু দুটি ছয় মারার পর আউট হয়ে যান ৫ বলে ১৩ করে। দুই দলের আগের ম্যাচের মতো এবারও ধরা পড়েছেন বন্ধুর হাতে! ২৫ রানে ম্যাচ হেরে কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি উস্টারশায়ার। অন্যদিকে আগেই শেষ আট নিশ্চিত করা তামিমের নটিংহামশায়ার গ্রুপ পর্ব শেষ করেছে শীর্ষে থেকেই।৫ ইনিংসে ১০৪ রান—তামিমের প্রথম কাউন্টি অভিযান খুব ভালো হয়েছে বলা যাবে না। সাকিব যথারীতি বল হাতে ছিলেন দুর্দান্ত, ১২ ম্যাচে ১৯ উইকেট ওভারপ্রতি মাত্র ৬.৮৪ রান দিয়ে। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ধারাবাহিকভাবে। ১২ ইনিংসেই ৪ নম্বরে ব্যাট করে রান মাত্র ১১০, সর্বোচ্চ ২১! একমাত্র চারদিনের ম্যাচটিতে অবশ্য দেখা গেছে ‘অলরাউন্ডার’ সাকিবকেই। একমাত্র ইনিংসে ৫৪ রান করে এবং ম্যাচে ৭ উইকেট নিয়ে জিতিয়েছিলেন দলকে। জিম্বাবুয়ে সফরের প্রস্তুতির জন্য গতকালই ইংল্যান্ড ছেড়েছেন দুজন। দেশে পৌঁছানোর কথা আজ সকালে। ওয়েবসাইট।