আজ বক্সিংয়ের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৬ জানুয়ারি বক্সিং ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষের পর অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছিল সরকার। অবশেষে প্রায় দশ মাস পর নির্বাচন হতে যাচ্ছে বক্সিংয়ে। সবগুলো পদে নির্বাচনের অবশ্য প্রয়োজন হচ্ছে না এই ফেডারেশনে।
২৪ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গত নির্বাচিত কমিটির সদস্য আবদুল কুদ্দুস খান। একইভাবে নির্বাচিত চার সহসভাপতি হলেন শেখ মোহাম্মদ মারুফ হাসান, সেলিম শাহেদ, এস এম আলম ও সুলতান উদ্দিন। নির্বাচন হবে দুই যুগ্ম সম্পাদক ও সদস্যপদগুলোতে। যুগ্ম সম্পাদকের দুটি পদে প্রার্থী চারজন। আর ১৬ জন সদস্যের জন্য নির্বাচন করবেন ১৯ জন প্রার্থী।