আজ বঙ্গবন্ধুতে আবাহনী-জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ যতই এগিয়ে চলছে, শিরোপাপ্রত্যাশী তিন দলের স্নায়ুচাপও বাড়ছে। এই চাপটা আজ আরও বেড়ে যাচ্ছে। শীর্ষ দুই দল আবাহনী-শেখ জামাল মুখোমুখি বঙ্গবন্ধু স্টেডিয়ামে (প্রথম পর্বে গোলশূন্য ছিল দুই দলের ম্যাচ)। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে নামবে শিরোপার স্বপ্ন দেখা আরেক দল শেখ রাসেল।এই দুটি ম্যাচ লিগ লড়াইয়ের গতিপথ কিছুটা হলেও ঠিক করে দিতে পারে। এই সময়ে হার মানেই লড়াই থেকে পিছিয়ে পড়া। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। ২৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী আছে দুইয়ে। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের পয়েন্ট ২২। নিষেধাজ্ঞার কারণে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ রাসেল পাচ্ছে না মিডফিল্ডার মামুনুল ও স্টাইকার মিঠুনকে।১৭ ফেব্রুয়ারি আবাহনী-শেখ রাসেল ম্যাচ, যেটি হয়ে যেতে পারে লিগের শিরোপা নির্ধারক।