আজ বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিকদের প্রস্তুতি ম্যাচ খেলা এমনিতেই বিরল। ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলা তো আরও বিরল। কিন্তু প্রায় ভুলে যাওয়া স্বাদ পেতে আজ প্রস্তুতি ওয়ানডে ম্যাচ খেলছে বাংলাদেশ। ১১ মাস পর টেস্ট খেলা নিয়ে কত হইচই। অথচ এবার বাংলাদেশ ওয়ানডেও খেলতে নামবে আট মাস পর! সেই মার্চে এশিয়া কাপের ফাইনালের পর আর ওয়ানডে খেলা হয়নি। এরপর এই টেস্ট সিরিজের আগে শুধু টি-টোয়েন্টিই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই আজকের প্রস্তুতি ম্যাচই ভরসা। শেখ আবু নাসের স্টেডিয়ামে মুশফিকদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। আগামীকাল বিসিবি একাদশের সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।