আজ বিএসজেএর 'অ্যাওয়ার্ডস নাইট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ১৯৭৯ সাল থেকে বর্ষসেরা ক্রীড়া পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। এবার চার বছর জমে থাকা পুরস্কার দেওয়া হবে। আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসংলগ্ন আইভি রহমান সুইমিংপুলের মঞ্চে হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরের ৬৫ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও পৃষ্ঠপোষককে বর্ষসেরা হিসেবে মনোনীত করেছে বিএসজেএ।