আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) স্বীকৃতিপ্রাপ্ত ১৬৭টি দেশে এই দিনটি উদ্যাপিত হবে নানা আনুষ্ঠানিকতায়। অন্যান্য বছরের মতো বাংলাদেশেও দিনটি উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে চার ক্রীড়া সাংবাদিক ও লেখককে সম্মাননা দিচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার অধিভুক্ত সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। আজ বেলা সাড়ে তিনটায় অলিম্পিক ভবন মিলনায়তনে সম্মাননা দেওয়া হবে প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য, মঞ্জুরুল হক, মোহাম্মদ সেলিম ও মোস্তফা কামালকে।