আজ বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণত প্রতিবছর জুন মাসের প্রথম শুক্রবার বিশ্বের সব দেশে আয়োজন করা হয় বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ হবে এই প্রতিযোগিতা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে খেলবেন ১২০ জন খেলোয়াড়। সারা বিশ্বে একই সেটে একই দিনে এই খেলাটি হবে।
এর আগে একই দিন এবং একই সময়ে খেলা শুরু করার রেওয়াজ থাকলেও ১৯৮৭ সালের পর থেকে বিশ্ব ব্রিজ ফেডারেশন নিয়মটি বাতিল করেছে। এই প্রতিযোগিতার এন্ট্রি ফি থেকে পাওয়া প্রায় ১ মিলিয়ন ডলার নেপালের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেবে বিশ্ব ব্রিজ ফেডারেশন। প্রতিযোগিতা উপলক্ষে কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রিজ ফেডারেশন।