আজ ভারতে যাচ্ছে মেয়েদের দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলে খেলোয়াড় ১৫ জন। কোচিং স্টাফ আর কর্মকর্তা মিলে আরও ৫ জন। তবে সদস্যসংখ্যা মোট ২০ জন হলেও ভারত সফরের উদ্দেশে আজ দুপুরে দেশ ছাড়বে ১৮ সদস্যের বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।দলে নতুন মুখ ফাহিমা খাতুন সময়মতো হাতে পাননি পাসপোর্ট। সেজন্য তাঁকে রেখেই ভারতের উদ্দেশে উড়াল দিতে হচ্ছে সালমা খাতুনের দলকে। বিসিবির মহিলা উইং সূত্র অবশ্য জানিয়েছে, আজ পাসপোর্ট হাতে পেলে ভিসাপ্রক্রিয়া শেষে দু-তিন দিনের মধ্যেই ভারতে দলের সঙ্গে যোগ দেবেন ফাহিমা। যাত্রাপথে তাঁকে সঙ্গ দিতে আজ দলের সঙ্গে যাচ্ছেন না দলের ভারতীয় ব্যাটিং পরামর্শক মমতা মাবেন।ভারত সফরে ২, ৪ ও ৫ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ মহিলা দল। সবগুলো ম্যাচই বরোদায়। এ ছাড়া আহমেদাবাদে তিনটি ওয়ানডে হবে ৮, ১০ ও ১২ এপ্রিল।