আজ মহিলা ক্রিকেটের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট-জুড়েই দাপট দেখিয়ে দুই দল মুখোমুখি ফাইনালে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ পঞ্চম মহিলা ক্লাব ক্রিকেটের শিরোপার জন্য লড়বে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়।এর আগে চারটি টুর্নামেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। শেখ জামালের সর্বোচ্চ সাফল্য ২০১১ সালে রানার্সআপ হওয়া। এবার গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি বৃষ্টির কারণে হতে পারেনি। তবে আজও বৃষ্টি বাগড়া দিলে খেলা হবে আগামীকাল।