আজ মাঠে নামছেন সাকিবরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল পর্বে জায়গা পাওয়ার আশা নিয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে আজ সাকিবদের প্রতিপক্ষ অকল্যান্ড এইসেস। চোটের কারণে গৌতম গম্ভীর না থাকায় নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন জ্যাক ক্যালিস। এইসেসের অধিনায়ক গ্যারেথ হপকিন্স।মার্টিন গাপটিল, ড্যারিল টাফি, ক্রিস মার্টিন, কাইল মিলস, আন্দ্রে অ্যাডামসদের পাশাপাশি নিউজিল্যান্ডের দলটিতে আছেন সাবেক জিম্বাবুইয়ান লেগ স্পিনার পল স্ট্র্যাং। চ্যাম্পিয়নস লিগে প্রথম প্রবর্তিত বাছাইপর্ব অবশ্য শুরু হয়ে যাচ্ছে এর আগেই। বিকেল চারটায় পুল ‘বি’-এর ম্যাচে একই মাঠে মুখোমুখি প্রথম আসরের চমক ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও শ্রীলঙ্কার রুহুনা রাইনোজ। রাইনোজদের খেলোয়াড় তালিকায় সনাৎ জয়াসুরিয়ার নাম থাকলেও শোনা যাচ্ছে, নানা কারণে খেলবেন না শ্রীলঙ্কান কিংবদন্তি।মূল টুর্নামেন্ট শুরু আগামী ২৩ সেপ্টেম্বর। আইপিএলের তিন দল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি খেলবে মূল পর্বে। ইংল্যান্ডের দুই দল, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের একটি করে দলের সঙ্গে আইপিএলের চতুর্থ দল খেলছে বাছাইপর্বে। দুই গ্রুপের দুই শীর্ষ দল ও সেরা তৃতীয় দল ওই সাত দলের সঙ্গে খেলবে মূল পর্বে। আগামী পরশু সাকিবদের প্রতিপক্ষ সমারসেট। পুল ‘বি’-এর তৃতীয় দল লিস্টারশায়ার ফক্সেস। ওয়েবসাইট।