আজ মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফেডারেশনস কাপের জন্য ভালোই প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। কদিন আগেই ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে স্বাগতিক দল, আজ আবার বিশ্বকাপের ভেন্যু পোর্তো আলেগ্রেতে মুখোমুখি হবে ফ্রান্সের। তবে এই মুহূর্তে দুই দলের কেউই স্বস্তিতে নেই। ব্রাজিল গত ছয় ম্যাচের একটিতে মাত্র জিতেছে। ইংল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচটাও ড্র করেছে। আর ফ্রান্স তো উরুগুয়ের সঙ্গে গত সপ্তাহে হেরেই গেছে। আজকের ম্যাচের আগে একটা দুঃসংবাদ আছে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির জন্য। চোটের কারণে ছিটকে পড়েছেন লিয়ান্দ্রো দামিয়াও। তাঁর জায়গায় ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মিনেইরো স্ট্রাইকার জো। তবে দুই দলের অতীত ইতিহাস ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দলের সর্বশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিতেছে ব্রাজিল, গোল পায়নি সর্বশেষ তিন দেখায়। ফ্রান্সের শঙ্কা একটাই, দক্ষিণ আমেরিকায় তাদের বাজে রেকর্ড। ২০০১ সালের পর এখানে জিততে পারেনি ১৯৯৮ বিশ্বকাপজয়ী দল। ওয়েবসাইট।