আজ মুখোমুখি মোহামেডান-শেখ জামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল দুপুরে সক্রিয় হয়ে উঠলেন বাফুফের কর্মীরা। নানা দিকে ফোন করা শুরু করলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেলের ম্যাচটা হচ্ছে না! ওটা পেছানো হয়েছে। ফেডারেশন কাপে কাল প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল ও মোহামেডানের। কিন্তু অবরোধের কারণে মাঠে পর্যাপ্ত পুলিশ দিতে পারবে না পুলিশ প্রশাসন, এটা নাকি পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে। এ কারণে নিরাপত্তার কথা ভেবে ম্যাচটা আজ বিকেল ৫টায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শেষ আটের চারটি ম্যাচই এক দিন করে পেছাচ্ছে এখন।
মোহামেডানের মিসরীয় খেলোয়াড় মোস্তফার ছাড়পত্র না আসায় নাকি খেলা পেছানো হয়েছে মোহামেডানের চাপে—এমন একটা গুঞ্জন ছিল ফুটবল অঙ্গনে। তবে খোঁজ নিয়ে জানা গেল, গত পরশু মোস্তফার আন্তর্জাতিক ছাড়পত্র এসেছে ঢাকায়। কাজেই কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন তিনি।