আজ যাচ্ছেন জিমিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় রাউন্ড খেলতে সেই সিঙ্গাপুরেই যাচ্ছেন জিমিরা। তবে সরাসরি সিঙ্গাপুরে নয়, দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে প্রথমে মালয়েশিয়া যাবে হকি দল। মালয়েশিয়ার উদ্দেশে আজ রাতের বিমানে ঢাকা ছাড়ার কথা তাঁদের।
আগামীকাল মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দল ও পরশু ‘এ’ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি সিঙ্গাপুর যাত্রা করার কথা হকি দলের। ১৭ জানুয়ারি জাপান, ১৮ জানুয়ারি মেক্সিকো ও ২০ জানুয়ারি পোল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ।