আজ শুরু অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু হচ্ছে টাইগার্স বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের সব কটি জেলা দল। দেশজুড়ে ১৭টি ভেন্যুতে ১২৭ ম্যাচের এই টুর্নামেন্টের আয়োজন। ঢাকা বিভাগ (উত্তর), ঢাকা বিভাগ (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল ও খুলনা—এই আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে দলগুলোকে।