আজ শুরু আন্তর্জাতিক অ্যামেচার গলফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্মিটোলা গলফ কোর্সে আজ শুরু হচ্ছে ২৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইরান, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।চার দিনব্যাপী চলবে পুরুষ বিভাগের খেলা। সিনিয়র বিভাগের গলফাররা খেলবেন আজ ও আগামীকাল। মহিলা বিভাগের খেলা হবে ৮ ও ৯ ফেব্রুয়ারি। দর্শকদের জন্য এই টুর্নামেন্ট উন্মুক্ত।টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রানার গ্রুপ। কুর্মিটোলা গলফ কোর্সে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম। বাংলাদেশ দল: সজীব, নাজিম, লিটন, সোবহান, মুসা, সাগর, শিবা, অরোনি, মিসেস মতিউর ও মিসেস মনা।