আজ শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো প্রত্যাশা নেই। তাই আজ শুরু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে নির্ভার থেকেই শুরু করবেন বাংলাদেশের শাটলাররা। আন্তর্জাতিক এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে এবার বাংলাদেশসহ আরও ১২ দেশের ১০৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে বসছে পাঁচ দিনের এই প্রতিযোগিতা।

টুর্নামেন্টে বাংলাদেশের ২৬ জন শাটলার অংশ নিচ্ছেন। এঁদের ১৪ জন জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন। বাংলাদেশ দলের সহকারী কোচ জাহিদুল ইসলাম অবশ্য কাল কোনো আশার কথা শোনাননি, ‘অভিজ্ঞতা অর্জনই প্রাথমিক লক্ষ্য। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারাটাই হবে সাফল্য।’