আজ শুরু আন্তস্কুল টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) বাংলাদেশকে বার্ষিক ৪৪০০ ডলার অনুদান দেয়। আর সেই অনুদান থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুলে বছরব্যাপী টেনিস প্রশিক্ষণ দিয়ে আয়োজন করে টুর্নামেন্ট। রমনা টেনিস কমপ্লেক্সে আজ শুরু হতে যাওয়া আন্তস্কুল টেনিস টুর্নামেন্ট আইটিএফের এই কর্মসূচিরই অংশ।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, স্কলাস্টিকা, প্লে পেন, ঢাকা মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ ও বিসিএসআইআর। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বালক-বালিকারা খেলবে শুধু একক ইভেন্টে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর খেলোয়াড়দের নিয়ে হবে একক ও দ্বৈত।