আজ শুরু আবাহনীর ফুটবল অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে আবাহনী প্রাক-মৌসুম অনুশীলন শুরু করছে আজ। আবাহনীর অনুশীলন ক্যাম্পে এবার যোগ দিচ্ছে অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের ১৫ জন ফুটবলার। বাংলাদেশের ক্লাব পর্যায়ের ফুটবলে ব্যতিক্রমী উদ্যোগ। আপাতত স্থানীয় কোচ অমলেশ সেনের তত্ত্বাবধানে চলবে অনুশীলন। পরে দেখা যেতে পারে কোনো বিদেশি কোচকে। হতে পারেন তিনি ব্রাজিলিয়ান।