আজ শুরু উন্মুক্ত টিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে লোটো উন্মুক্ত টেবিল টেনিস। পুরুষ দলগত ও একক, মহিলা দলগত ও একক এবং বালক অনূর্ধ্ব-১৫—এই পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছে ১৫৮ জন খেলোয়াড়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইতালির ক্রীড়াসামগ্রী নির্মাণপ্রতিষ্ঠান লোটো। পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবে ২০ হাজার টাকা, রানারআপকে দেওয়া হবে ১০ হাজার টাকা। তবে মহিলা এককে চ্যাম্পিয়নকে দেওয়া হবে ১০ হাজার টাকা! কাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনের পুরোনো ভবনে সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশন সাধারণ সম্পাদক কামরুল হুদা। উপস্থিত ছিলেন জোবেরা রহমান লিনু, যুগ্ম সম্পাদক সাইদুল হক (সাদি), পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী জামিল ইসলাম প্রমুখ।