আজ শুরু কলেজ মহিলা হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ১৫তম ডেল্টা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবল। চারটি গ্রুপে অংশ নিচ্ছে ঢাকা মহানগরের ১২টি কলেজ—ইডেন, আহমেদ বাওয়ানী, মিরপুর গার্লস আইডিয়াল, সিদ্ধেশ্বরী গার্লস, সেন্ট্রাল উইমেন্স, মির্জা আব্বাস ডিগ্রি কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা ইম্পিরিয়াল, হলিক্রস, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস ও লালমাটিয়া মহিলা কলেজ।চার গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ৮ অক্টোবর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রিন ডেল্টার কর্মকর্তা আসাদুজ্জামান মল্লিক।