আজ শুরু চতুর্থ রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার ১১ দিনের বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। আজ দেশের চারটিতে ভেন্যুতে একই সঙ্গে শুরু হবে চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচ। প্রথম তিন রাউন্ড শেষে শীর্ষে থাকা ঢাকা মেট্রো আজ সিলেটে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে। যশোরে খুলনা খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে। চট্টগ্রামে স্বাগতিকদের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। বগুড়ায় নবাগত রংপুরের সঙ্গে খেলা বরিশালের। এই রাউন্ডে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও রুবেল হোসেনকে পাচ্ছে না জাতীয় লিগ। বিশ্রাম দেওয়া হয়েছে এই চারজনকে।